হজযাত্রা: প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার যাত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রিয়জনদের বিদায় জানিয়ে চলতি মৌসুমের পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বাংলাদেশিরা। শনিবার (১৮ এপ্রিল) পাঁচ হাজার ৭৫৯ জন যাত্রী নিয়ে মোট ১৪টি ফ্লাইট ঢাকা ছাড়ছেন।

শনিবার রাতে এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিকে প্রথম দিনের ফ্লাইটে যেতে পেরে হজযাত্রীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। হজ ক্যাম্প ও বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। যাত্রার আগে হজযাত্রীরা নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং আর্থিক চাপ কমাতে এবার হজের টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমিয়েছে সরকার। সাধারণ হজযাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে আশকোনা হজ অফিস। এ প্রসঙ্গে হজ অফিসের পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. লোকমান হোসেন জানান, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। যে কোনো ধরনের ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ টিম কাজ করছে।

চলতি বছর বাংলাদেশ থেকে নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রীরা পর্যায়ক্রমে সৌদি আরব যাবেন। প্রথম দিনের ১৪টি ফ্লাইটের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সফল সূচনা হলো। এ বছর হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে শামিল হওয়ার অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার বাংলাদেশি।

একাত্তর/এসি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর