কোস্ট গার্ডে যুক্ত হচ্ছে হেলিকপ্টার ও ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

কোস্ট গার্ডকে আরও আধুনিক ও শক্তিশালী করতে এই বাহিনীতে হেলিকপ্টার, মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও অত্যাধুনিক ড্রোন যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেছিলেন। এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। 

তিনি আরও জানান, বর্তমানে বাহিনীর সক্ষমতা বাড়াতে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ তিনটি স্টেশন এবং দুটি ভ্যাসেল নিয়ে কাজ চলছে। পাশাপাশি বিশেষ অভিযানে ব্যবহারের জন্য বুলেটপ্রুফ ভ্যাসেল যুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহযোগিতা ও জানমাল রক্ষায় কোস্ট গার্ডের অনবদ্য ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। তিনি গত এক বছরের সাফল্য তুলে ধরে বলেন, সুন্দরবন এলাকায় কোস্ট গার্ড ৩৫টি সফল অভিযান পরিচালনা করেছে এবং ডাকাতদের হাত থেকে ৩০ জন জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের নিয়মিত টহলের কারণে সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সুসংহত হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর আবাসন সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জোয়ার সাহারা ও বাউনিয়ায় কোস্ট গার্ডের আবাসন সমস্যা সমাধানে জমি অধিগ্রহণ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, দেশের স্বার্থে ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে এ পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। 

বাহিনীতে বর্তমানে জনবলের কিছুটা ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘাটতি পূরণ হলে কোস্ট গার্ড দেশের নিরাপত্তা ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

একাত্তর/এসি
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ এবং টঙ্গী ইজতেমা মাঠ ব্যবহারকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষ—সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি...
বর্তমান সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকারের ওপর ঢালাওভাবে ব্যর্থতার দায় চাপানো বা আইনশৃঙ্খলা...
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর