মুগদায় সাতখণ্ড দেহের পর মাথা মিললো মানিকনগরে

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:০১ পিএম

রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা স্থান থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর মুগদার মান্ডা এলাকার গলির আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির সামনে থেকে টুকরো মরদেহটি উদ্ধার করা হয়।  পরে রাতে তল্লাশি চালিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া মাথাটি ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মৃতের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক বিভাগের কাছে আবেদন করা হয়েছে।

একাত্তর/এসি
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
ঢাকায় একটি বাসার বেজমেন্টের নিচ থেকে এক ব্যক্তির (পুরুষ) মাথা বিহীন ও সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের টুকরোগুলো একটি পলিথিনে মোড়ানো ছিলো।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর