ঢাকায় তরুণীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে মাদারটেক বাগানবাড়ী সংলগ্ন কালভার্টের নিচ থেকে তরুণীর মাথা ও দুটি হাত উদ্ধার করা হয়।

মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সবুজবাগ থানা-পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে মাদারটেক বাগানবাড়ী এলাকার ব্রিজের নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে সন্দেহ হয় পথচারীদের। একপর্যায়ে স্থানীয় লোকজন ব্রিজের নিচে একটি কাটা মাথা ভাসতে দেখেন। পাশেই তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিলে সবুজবাগ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক দুই থেকে তিন দিন আগে ওই তরুণীকেহত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশে মরদেহ খণ্ডবিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে গেছে দুষ্কৃতকারীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত তরুণীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।

একাত্তর/এসি
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
ঢাকায় একটি বাসার বেজমেন্টের নিচ থেকে এক ব্যক্তির (পুরুষ) মাথা বিহীন ও সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের টুকরোগুলো একটি পলিথিনে মোড়ানো ছিলো।
দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন...
বুড়িগঙ্গাসহ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান...
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর