ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত পাঁচ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাঘাই জানান, কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে চলা বিয়ের অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জনই নারী ও শিশু।


আহত সবাইকে উদ্ধার করে পার্শ্ববর্তী মিনাব শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত। হামলা ও ধংসযজ্ঞের ফলে এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আইআরআইবি নিউজ ও ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক প্রত্যক্ষদর্শী শিশুর সাক্ষাৎকারে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর পরপরই যুদ্ধবিমানের বিকট শব্দ এবং শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ইট, পাথর ও সিমেন্টের আঘাতে অনুষ্ঠানস্থলে থাকা বহু সাধারণ বেসামরিক নাগরিক হতাহত হন। ইরানি রেড ক্রিসেন্টের প্রকাশিত চিত্রেও বিধ্বস্ত ঘরবাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে।

এই হামলার ঘটনার পরপরই মার্কিন সামরিক বাহিনী ঘোষণা দেয় যে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) আক্রমণের চেষ্টার জবাবে তারা ইরানের বিমান প্রতিরক্ষা কেন্দ্র, রাডার সিস্টেম, নৌ-অবকাঠামো ও যোগাযোগ কেন্দ্রগুলোতে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। এর জবাবে ইরানও জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাঘাই এই নিষ্ঠুরতার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি যুদ্ধের প্রথম দিনে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ১৫০ জনের বেশি মানুষকে হত্যা করার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইরান এই বর্বর অপরাধের শক্ত জবাব দেবে। একই সাথে বিশ্ব সম্প্রদায়ের নীরবতাকে অপরাধের সহযোগী হিসেবে উল্লেখ করে তেহরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া কুহেস্তাক ছাড়াও বন্দর আব্বাস, জাস্ক ও কাশেমি দ্বীপসহ ইরানের উপকূলীয় একাধিক শহরে মার্কিন বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর