চামড়ার বাজারে টানা মন্দা, দাম নেমেছে তিন ভাগের এক ভাগে

আপডেট : ৩০ মে ২০২৬, ০৩:২৩ পিএম

কোরবানির ঈদের তৃতীয় দিনেও দেশের পশুর চামড়ার বাজারে তীব্র মন্দা ও স্থবিরতা বিরাজ করছে। আড়তদারদের সিন্ডিকেট ও ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে মাঠপর্যায়ে চামড়ার দাম স্বাভাবিকের চেয়ে তিন ভাগের এক ভাগে নেমে এসেছে বলে অভিযোগ করেছেন মৌসুমি ও খুচরা ব্যবসায়ীরা।

শনিবার (৩০ মে) রাজধানীর পোস্তগোলা, লালবাগ ও আমিনবাজারসহ বিভিন্ন চামড়ার আড়ত ঘুরে দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা চামড়া নিয়ে এলেও ক্রেতাদের তেমন আগ্রহ নেই। বাজারে চামড়ার ব্যাপক সরবরাহ থাকার পরও বেচাকেনায় দেখা দিয়েছে চরম ধীরগতি।

মাঠপর্যায়ের ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদার ও ট্যানারি মালিকদের সমন্বিত সিন্ডিকেটের কারণেই বাজারে কৃত্রিমভাবে এই দরপতন ঘটানো হচ্ছে। লোকসান এড়াতে লবণযুক্ত চামড়ার পাশাপাশি কাঁচা চামড়ারও সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, আড়তদাররা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে বলছেন, তীব্র পুঁজি সংকটের কারণে তাদের ক্রয়ক্ষমতা কমে গেছে। ট্যানারি মালিকদের কাছ থেকে আগের বকেয়া টাকা না পাওয়ায় তারা কাঙ্ক্ষিত মূল্যে চামড়া কিনতে পারছেন না।

এদিকে চামড়ার বাজারে এমন টানা মন্দা ও মাঠপর্যায়ে সরবরাহ কম থাকায় সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে বড় ধরনের শঙ্কার কথা জানিয়েছেন ট্যানারি মালিকেরা। কাঁচা চামড়া দ্রুত লবণজাত করা না হলে এই জাতীয় সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

একাত্তর/এসি
প্রান্তিক সংগ্রহকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারি এবং প্রয়োজনে ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতির আশ্বাসের পরও কোরবানির ঈদের দ্বিতীয় দিনে পশুর কাঁচা চামড়ার বাজারে চরম মন্দাভাব...
পবিত্র ঈদুল আযহার দিনে বন্ধ থাকার পর আজ থেকে ফের চলছে মেট্রোরেল। তবে মেট্রোতে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর