বিরতি শেষে মেট্রোরেল চালু, মাংস বহন নিষিদ্ধ

আপডেট : ০৮ জুন ২০২৫, ০২:১৫ পিএম

পবিত্র ঈদুল আযহার দিনে বন্ধ থাকার পর আজ থেকে ফের চলছে মেট্রোরেল। তবে মেট্রোতে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

প্রতি ৩০ মিনিট পরপর রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, সোমবার থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন করা যাবে না বলে গেল মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফলে মেট্রো স্টেশনের প্রতিটি গেটে যাত্রীরা যথাযথভাবে তল্লাশির মুখে পড়বেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীর সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে।

কারও কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেয়া হবে না। এছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তা কর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।

এআরএস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
কোরবানির ঈদের তৃতীয় দিনেও দেশের পশুর চামড়ার বাজারে তীব্র মন্দা ও স্থবিরতা বিরাজ করছে। আড়তদারদের সিন্ডিকেট ও ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে মাঠপর্যায়ে চামড়ার দাম স্বাভাবিকের চেয়ে তিন ভাগের এক...
প্রান্তিক সংগ্রহকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারি এবং প্রয়োজনে ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতির আশ্বাসের পরও কোরবানির ঈদের দ্বিতীয় দিনে পশুর কাঁচা চামড়ার বাজারে চরম মন্দাভাব...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর