সংস্কৃতিচর্চার বিরোধীদের কথা শোনার জন্য সরকার বসে নেই: ববি

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

দেশে যারা প্রগতিশীল সংস্কৃতিচর্চার বিরোধিতা করছে, তাদের কথা শোনার জন্য সরকার বসে নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, রক্ষণশীলতার ফিরিস্তি দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে সবাইকে মিলে তা রুখে দাঁড়াতে হবে এবং পিছিয়ে পড়ার কোনো চিন্তাচেতনাকে বাংলাদেশে আর জায়গা করে নিতে দেওয়া হবে না।

শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত ‘আন্ত-পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা’র বিজয়ী শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিচর্চাকে অন্যতম গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অনেকেই দেশে সাংস্কৃতিক চর্চার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তবে আমরা তাদের কথা মানার জন্য বসে নেই। প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চা যুক্ত করা আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম অংশ ছিলো। সেই ইশতেহার বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে যা যা করণীয়, তার সবকিছুই করা হবে।

অনুষ্ঠানে সৃজনশীল শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের মধ্য থেকে ‘ক্রিয়েটিভ ট্যালেন্ট’ বা সৃজনশীল প্রতিভা বের করে আনতে হবে। একই সঙ্গে অতীতে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটির কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় পূর্বে আমরা অনেক ভুল করেছি। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এখন নতুন ও আধুনিক ধারায় শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

একাত্তর/এসি
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীকে ক্লাসে ফেরানোর জন্য যা যা করণীয় সব করতে...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর