শর্টসার্কিট থেকে মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা পাঁচ শিশু শিক্ষার্থী আহত

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।  

সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। 

আহত শিক্ষার্থীরা হলেন— রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে রেদোয়ান নামে এক জনের অবস্থা গুরুতর। 

মাদ্রাসার এক শিক্ষার্থী মো. আকাশ বলেন, অষ্টম তলা ভবনের ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং আগুন লেগে যায়। 

তিনি আরও বলেন, সে সময়ে ওই রুমে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বাকিরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন। তারা ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। পরে আহতদের হাসপাতালে নেয়া হয়। 

আরবিএস
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি বাসায় এসি’র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
রাজধানীর কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো ঘটেছে। অন্যদিকে মিরপুরের পল্লবীর সাগুপ্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর