পুরান ঢাকায় বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি বাসায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মুক্তার ব্যাপারী (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও তাদের ছেলে সেলিম (৩০)।

তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে মুক্তারের শরীরের ২২ শতাংশ, সেলিনা বেগমের ২০ শতাংশ এবং ছেলে সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

ওয়ারী থানার ওসি মো. মফিজুর রহমান জানান, এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার পর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিলো যে, বাসার দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ওই বাড়ির ভেতরে থাকা এক নারী আহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, মুক্তার ব্যাপারী মূলত ফ্রিজ ও এসির এক্সেসরিজ ব্যবসায়ী। তার নিজস্ব দোকান থাকলেও কিছু মালামাল তিনি বাসায় রেখেছিলেন। বাসায় রাখা সেই এসির গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

একাত্তর/আরএ
রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কারিগর ও গ্রাহকসহ অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা...
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো ঘটেছে। অন্যদিকে মিরপুরের পল্লবীর সাগুপ্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর