বাংলাদেশ-ইউরোপ অংশীদারিত্ব আরও জোরদারে অভিন্ন অঙ্গীকার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদার দেশগুলো দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনিয়া কারস্টেন।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের পারস্পরিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের অভিন্ন আগ্রহের প্রতিফলন ঘটে।

হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

অন্যদিকে ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তারা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

বাংলাদেশের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও সুসংহত করা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরবিএস
ইউরোপের তিন দেশ সার্বিয়া, মেসিডোনিয়া ও মলদোভায় কাজের সুযোগ এবং বৈধ ভিসা পাওয়ার পরও প্রশাসনিক জটিলতায় আটকে আছেন শত শত বাংলাদেশি কর্মী। এ পরিস্থিতি নিরসনসহ জনশক্তি ছাড়পত্র প্রক্রিয়া পুনরায় চালুর...
বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল। 
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর