ইউরোপের তিন দেশে কর্মি পাঠানোর জটিলতা নিরসনে ছয় দাবি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

ইউরোপের তিন দেশ সার্বিয়া, মেসিডোনিয়া ও মলদোভায় কাজের সুযোগ এবং বৈধ ভিসা পাওয়ার পরও প্রশাসনিক জটিলতায় আটকে আছেন শত শত বাংলাদেশি কর্মী। এ পরিস্থিতি নিরসনসহ জনশক্তি ছাড়পত্র প্রক্রিয়া পুনরায় চালুর দাবিতে ছয় দফা দাবি জানিয়েছে, ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মো. তুহিন বলেন, আমরা কোনো অনিয়ম বা অবৈধ প্রক্রিয়ার দাবি করছি না। যারা সম্পূর্ণ বৈধভাবে ভিসা ও চাকরির সুযোগ পেয়েছেন, তাদের বিদেশে যাত্রার পথ অকারণে বন্ধ রাখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতি ও লাখ লাখ পরিবারের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই প্রক্রিয়া শেষ করা কর্মীদের দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে না রেখে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত ছয় দফা দাবিগুলো নিচে তুলে ধরা হলো:

  • ১. ম্যানপাওয়ার কার্যক্রম শুরু: সার্বিয়া, মেসিডোনিয়া ও মলদোভায় বৈধ ম্যানপাওয়ার বা রিক্রুটমেন্ট কার্যক্রম দ্রুত পুনরায় চালু করা।
  • ২. ভিসাধারীদের গমনে সুযোগ: ইতোমধ্যে যেসব কর্মী বৈধ ভিসা পেয়েছেন, তাদের দ্রুত সংশ্লিষ্ট দেশে যাওয়ার প্রক্রিয়া নিশ্চিত করা।
  • ৩. মেয়াদোত্তীর্ণ ভিসার অগ্রাধিকার সমাধান: যেসব কর্মীর ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমস্যার সমাধান করা।
  • ৪. ক্ষতিপূরণ ও সহায়তা: ম্যানপাওয়ার বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত কর্মীদের আর্থিক ও প্রশাসনিক ক্ষতি লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
  • ৫. সুস্পষ্ট সিদ্ধান্তের স্পষ্টিকরণ: কর্মী ও বৈধ রিক্রুটিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে একটি স্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত প্রকাশ করা।
  • ৬. ‘৫ জন সীমা’ নীতি সংস্কার: একই কোম্পানিতে ৫ জনের বেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অনুমোদন ও ডিমান্ড লেটার অ্যাটেস্টেশনের বাধ্যবাধকতা প্রত্যাহার করা।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, একই কোম্পানিতে পাঁচ জনের বেশি কর্মী প্রেরণে অতিরিক্ত অনুমোদনের বাধ্যবাধকতা অযৌক্তিক প্রশাসনিক জটিলতা তৈরি করছে।

ভিডিও ইন্টারভিউ, ওয়ার্ক পারমিট ও এমপ্লয়মেন্ট লেটার যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত শত শত কর্মী এখন ভিসা মেয়াদোত্তীর্ণ হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাই অতিরিক্ত অনুমোদনের জায়গায় আগের প্রক্রিয়ার ভিত্তিতে একটি সহজ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সংগঠনের আরেক সমন্বয়ক ইব্রাহিম সরদার জানান, প্রবাসকালীন যে কোনো ব্যক্তিগত দায়িত্ব কর্মীরা নিজেরাই বহনে সম্মত আছেন এবং প্রয়োজনে লিখিত অঙ্গীকারনামা দিতেও প্রস্তুত। তাই অনাবশ্যক প্রশাসনিক দীর্ঘসূত্রতা পরিহার করে বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দ্রুত অ্যাটেস্টেশন ও ম্যানপাওয়ার ছাড়পত্র প্রদানের জোরালো অনুরোধ জানিয়েছে উপস্থিত প্রতিনিধিরা।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদার দেশগুলো দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত...
আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় সাধারণ পর্যটক (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু হচ্ছে। শুরুতে ভারতের পাঁচটি ভিসা আবেদন সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে।
চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।
গণমাধ্যমকে সরকারের শত্রু বা প্রতিপক্ষ না ভেবে রাষ্ট্রের পথপ্রদর্শক হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা...
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর