তালা ভেঙে সাবেক ভূমিমন্ত্রীর আলিশান দুই ফ্ল্যাটে দুদক

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (১৯ জুলাই) সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় গুলশান থানা-পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করার প্রক্রিয়া শুরু করে সংস্থাটি।

দুদক কর্মকর্তারা জানান, গুলশান-২ নম্বরের ৬৬ নম্বর সড়কের এই বিলাসবহুল বাড়িটিতে সাবেক এই মন্ত্রীর দুটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে বাড়িটিতে সাইফুজ্জামান চৌধুরীর এই সম্পদের সন্ধান পায় দুদক।

অভিযান শেষে দুদকের উপপরিচালক মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের নির্দেশ দেওয়ার পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দুদককে দেওয়া হয়েছিলো। এরই ধারাবাহিকতায় সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কর্মকর্তারা।

দুদক সূত্র জানায়, ফ্ল্যাটের ভেতর তল্লাশি চালিয়ে মার্সিডিজ বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা তথ্য-প্রমাণ ও আলামত জব্দ করা হয়েছে। তবে দুদকের ধারণা, এই অভিযানের আগেই ফ্ল্যাট দুটি থেকে অনেক মূল্যবান মালামাল সরিয়ে ফেলা হয়েছে।

দুদক জানিয়েছে, ফ্ল্যাট দুটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের নিজস্ব ‘সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে প্রায় ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া দেশের ভেতরেও তার বিরুদ্ধে অন্তত ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ এখন দুদকের হাতে রয়েছে।

একাত্তর/এসি
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর