এআই ক্যামেরায় বদলে যাচ্ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা প্রযুক্তি চালুর মধ্য দিয়ে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা আমূল বদলে দিতে চলেছে ট্রাফিক বিভাগ। পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে ঢাকার ৫০০টি সিগন্যাল বা মোড়ে এই প্রযুক্তি চালু করা হবে। বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইচালিত ট্রাফিক ক্যামেরা কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে এটি ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাজধানীর সিগন্যালে আগে দীর্ঘ যানজট ছিল নিত্যদিনের চিত্র, সেখানে এখন অপেক্ষার সময় কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। অনেক ক্ষেত্রে সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে সর্বোচ্চ পাঁচ মিনিট।

বদলে যাওয়া এই রূপকথার নেপথ্যে রয়েছে আধুনিক এআই প্রযুক্তির ট্রাফিক ক্যামেরা। গাড়ির চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বদলে যাচ্ছে সিগনালের হলুদ, সবুজ আর লাল বাতি। পাশাপাশি, চারটি ইন্টারসেকশনের মধ্যে একটি বন্ধ করে দেয়ায় বেড়েছে গতি। 

একই ছবি রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর এবং শাহবাগে। প্রতিটি সিগনালেই ট্রাফিক আইন মেনেই চলাচল করছে গাড়ি। কারণটি, ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি। যা তৈরি করছে, নগরীর সড়কে শৃঙ্খলা-দাবি ডিএমপি’র ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারের। 

তিনি জানান, তবে প্রযুক্তির এই সুফল ধরে রাখতে প্রধান সড়কে বড় বাধা, রিকশার অবৈধ প্রবেশ। ভেঙে পড়ছে লেইনের শৃঙ্খলা, তৈরি হচ্ছে ঝুঁকি।  

তিনি বলেন, এআই প্রযুক্তির সর্বোচ্চ সুফল পেতে রাজধানীর প্রধান সড়কগুলোকে পরিকল্পিতভাবে রিকশামুক্ত রাখার পাশাপাশি ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। 

আরবিএস
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর