কাঁঠালবাগানে আগুনে দগ্ধ মায়ের পর ছেলেরও মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এবার মারা গেছে দেড় বছর বয়সী শিশু আর. এস. রহমান (মাহাব)। এর আগে শিশুটির মা সাবার (২৭) মৃত্যু হয়।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি সাততলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন আর. এস. রহমান (দেড় বছর), যার শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল; সাবা (২৭), যার শরীরের শতভাগ পুড়ে যায়; আবদুর রহমান (৩০), যার শরীরের ৬ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিতে আঘাত লাগে; সানজিদা (২০), যার শরীরের ৩৭ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিতে আঘাত লাগে এবং সামসুন নাহার (৫০), যার শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিতে আঘাত লাগে।

একাত্তর/কেআই
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সাবা (২৭)। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরীর (এএইচকেসি) প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ মৃত্যু হলো দুই জনের।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য...
বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। 
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর