দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ওই ফ্লাইটের কার্গো হোলে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে স্বর্ণের একটি বড়ো চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। বিমানটি অবতরণের পর এর কার্গো হোলে বিশেষ তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে কার্গো হোল থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা এই স্বর্ণের বারগুলোর মোট ওজন প্রায় ১৯ কেজি।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য নিরূপণের কাজ চলছে। এই চোরাচালানের সঙ্গে বিমানের কোনো কর্মী বা অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।

একাত্তর/এসি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ চার যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টমস। জব্দ করা স্বর্ণগুলোর মধ্যে রয়েছে- পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড...
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর