পায়ুপথে সাত কেজি স্বর্ণ, শাহজালালে আটক চার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কোটি টাকার স্বর্ণসহ চার যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টমস। জব্দ করা স্বর্ণগুলোর মধ্যে রয়েছে- পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং স্বর্ণের অলঙ্কার। চোরা কারবারিরা বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়াতে স্বর্ণগুলো পায়ুপথে বহন করছিলেন।

শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ খবর জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াইল হক।

আটকরা হলেন- মো. আলী হোসেন, জসিম উদ্দিন, লিটু মিয়া ও মোহাম্মদ জুম্মন খান। 

জিয়াইল হক জানান, আটকরা দুবাই থেকে ঢাকায় আসেন। গোয়েন্দা খবরে তাদের আটক করে উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয়। এক্স-রে রিপোর্টে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। একেক জন গড়ে প্রায় দুই কেজি করে স্বর্ণ বহন করছিলেন। 

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে গাড়ি ভর্তি ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই এক হাজার ৮১২...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। 
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর