শাহজালালে বিপুল স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:১২ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের এক নারী যাত্রীকে তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণগুলোর মধ্যে ছিল আট কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার। যার বাজার মূল্য সাড়ে ছয় কোটি  ৫৭ লাখ ৩৬ হাজার টাকা টাকা। আটক যাত্রীর নাম রেখা পারভীন।

বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য জানান।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন ওই নারীকে তল্লাশি করে ৬৯টি স্বর্ণবার, একটি  স্বর্ণের চেইন, ছয়টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। এরপর স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয় ও যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

একাত্তর/এসি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে গাড়ি ভর্তি ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই এক হাজার ৮১২...
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। 
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর