সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জনকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইবুনাল এলাকা থেকে অপহরণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফজলুর রহমান।  

ডিবির অতিরিক্ত কমিশনার আরও বলেন, তিনি (গ্রেপ্তার ব্যক্তি) সহকারী পুলিশ সুপার পদের একজন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আরবিএস
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীতে ‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকেও...
ফুটবল মাঠে হার-জিত তো থাকবেই, কিন্তু দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের সাবেক কোচ হং মিউং-বোর পরিণতি যেন হার-জিতের সীমানা ছাড়িয়ে এক চরম উত্তেজনাকর থ্রিলারে পরিণত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দলের...
বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে যেন অন্যরকম এক আত্মবিশ্বাস। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে নকআউটে ওঠা বিশ্বচ্যাম্পিয়নরা নাকি শুধু লিওনেল মেসির জাদুকরী পায়ের...
বিশ্বকাপের নকআউট পর্ব মানেই কি শঙ্কার ঘনঘটা? জার্মানি আর নেদারল্যান্ডসের মতো জায়ান্টরা যখন পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে, তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরেও...
বিশ্বকাপের নকআউটের লড়াই মানেই টানটান উত্তেজনা, আর যখন প্রতিপক্ষ কেপ ভার্দের মতো অজেয় ডার্ক হর্স, তখন স্নায়ুর চাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু মাঠের খেলোয়াড়দের চেয়েও আজ যেন বেশি উত্তেজিত আর্জেন্টিনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর