লঘুচাপের প্রভাবে ৫ জুলাই থেকে উপকূলে ভারী বৃষ্টির আভাস

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী ৫ জুলাই থেকে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা ও রাজশাহী বিভাগের কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।

শুক্রবার (৩ জুলাই) এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেই বৃষ্টিপাত বাড়তে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। টানা বৃষ্টি হলে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহের তীব্রতাও কিছুটা কমতে পারে।

তিনি আরও জানান, বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছর এল নিনোর প্রভাবে বিশ্বের অনেক দেশেই তীব্র গরম অনুভূত হচ্ছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে, ফলে এবার মৌসুমের শুরুতে প্রত্যাশিত বৃষ্টিপাত হয়নি।

তবে এল নিনো পরিস্থিতি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।  

আরবিএস
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর