শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানীর উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, চাকরিজীবী ও অফিসগামী মানুষ।

একই সময়ে রাজধানীর সাইন্সল্যাব মোড়, মিরপুর, ইসিবি চত্বরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তাদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

দাবিগুলো হলো— বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আরবিএস
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুরের কালশী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।  
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণের পরিবর্তে স্বাধীনতা দিতে চায় সরকার। তবে সেই স্বাধীনতার অপব্যবহার করে কোনো প্রতিষ্ঠান যেন পুনরায় ‘হলি আর্টিজান’-এর মতো জঙ্গি তৈরির কারখানায় পরিণত না হয়, সে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দোকান বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। 
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর