যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিংমলে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দোকান বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। 

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় একঘণ্টা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সোয়া একটার দিকে তারা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। পরে তারা সড়ক থেকে সরে যান।

ঘটনাস্থলে দায়িত্বরত ভাটারা থানার এসআই মো. আব্দুল কাদের জানান, যমুনা ফিউচার পার্কের মোবাইলের শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করে। এতে দোকান মালিক ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। তারা বেশিক্ষণ সড়ক অবরোধ করে রাখেননি।

শপিংমলটির সামনের সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর