কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিলো ইয়াবার কারখানা, আটক দুই

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাসায়নিক শিল্প ও রঙের দোকানের আড়ালে গড়ে ওঠা আরও একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (৩ আগস্ট) সকালে মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২-এর একটি দল।

আটকরা হলেন— ইয়াবা তৈরির তথাকথিত ‘কেমিস্ট’ নাসির এবং ইয়াবা চালানের ডিলার ফয়সাল।

র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, নাসির দীর্ঘ ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের ব্যবসার আড়ালে মদিনা কমপ্লেক্সের একটি কক্ষে এই কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা তৈরির মূল কারিগর হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম থেকে ইয়াবা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এনে এই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করা হতো, যা পের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হতো।

অন্যদিকে, আটক ফয়সাল কারখানাটিতে উৎপাদিত বিপুল পরিমাণ ইয়াবার ডিলার হিসেবে কাজ করতেন। তৈরি করা ইয়াবাগুলো সারাদেশে মাদক কারবারিদের কাছে সরবরাহ করার মূল দায়িত্ব ছিল তার ওপর।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদকের এই সংঘবদ্ধ চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটক করতে র‌্যাবের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় সৌদি আরবগামী এক যাত্রীর লাগেজ থেকে চার হাজার ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রোববার সন্ধ্যায় তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।...
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেড়েছে।
‎দেশ ও সমাজের উন্নয়ন করতে হলে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র থাকার কথা ছিল পরীক্ষকের কাছে। কিন্তু সেই উত্তরপত্র দেখা গেলো শিক্ষার্থীদের হাতে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর