ছয় মাস ১৫ টাকা কেজিতে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। পয়লা আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে সারাদেশে ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন। বছরের মোট ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এই বিশেষ সুবিধা মিলবে।

রোববার (২ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কর্মাভাবকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। বর্তমানে দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫.২৯ লাখ উপকারভোগীকে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯.৭১ লাখ উপকারভোগীকে সাধারণ চাল দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি বাজারে চাল ও আটার দাম নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে এক হাজার ১০৮টি কেন্দ্রের (নির্দিষ্ট দোকান ও ট্রাক) মাধ্যমে ওএমএস (খোলা বাজারে বিক্রয়) কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।

এক নজরে বর্তমান তথ্য ও খাদ্য মজুদ:

  • মোট উপকারভোগী: ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী।
  • বরাদ্দ ও দাম: প্রতি কেজি ১৫ টাকা দর, মাসে ৩০ কেজি চাল।
  • কার্যকর সময়সূচি: মোট ৬ মাস (আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল)।
  • বর্তমান মোট খাদ্য মজুদ: ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন (২ আগস্ট ২০২৬ পর্যন্ত)।
  • চাল: ১৯,৬৬,১৪৮ মেট্রিক টন
  • গম: ২,৮০,০১০ মেট্রিক টন
  • ধান: ১,৫২,১০৯ মেট্রিক টন (চালে রূপান্তর হিসাবসহ)

খাদ্য মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে দেশে সরকারের খাদ্য মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। বর্তমানে সরকারি উদ্যোগে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।

সরকার দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একাত্তর/এসি
খাদ্য মন্ত্রণালয়ে মো. ফিরোজ সরকার সচিব হিসেবে সোমবার (১ ডিসেম্বর) কাজে যোগদান করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর অধীনে’ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ।
বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষার লক্ষ্যে ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে...
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাসায়নিক শিল্প ও রঙের দোকানের আড়ালে গড়ে ওঠা আরও একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করে আলোচনার টেবিলে আসার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর