ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে পারতেন।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে "তারেক রহমান: নিষিদ্ধ সময়ে, নিষিদ্ধ প্রচার" বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতার মসনদে বসলেই স্বৈরাচার শাসকদের গুম, হত্যা ও বাকস্বাধীনতা খর্ব করার মানসিকতা তৈরি হয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেও অতীতে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারেনি।
দেশ ও জাতির প্রতি তারেক রহমানের ত্যাগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বইটির বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমানের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু, অপেক্ষায় স্বজনরা
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর