ডিজিটালের বিভ্রান্তি দূরে বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি: তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা মোকাবিলায় জ্ঞান, নৈতিকতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তি-নির্ভর বিশ্বে ডিজিটাল মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর ও অগভীর আলোচনা সমাজকে বিভক্ত করে। এগুলো দূর করতে মেধা ও দায়িত্বশীল চিন্তার কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’ আন্তর্জাতিক স্তরে গঠনমূলক আলোচনা ও উচ্চমানের গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বৈশ্বিক সঙ্কট থেকে উত্তরণের পথ খুঁজতে তারা সব ধরনের ভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ চিন্তাধারাকে ধারণ করতে চায়।

সংগঠনের এই অবস্থানকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারপ্রধানেরও একই মত। সরকারও বিশ্বাস করে যে, সুনির্দিষ্ট কোনো একক মতাদর্শে আটকে না থেকে বৈচিত্র্যপূর্ণ বহুবিধ মতাদর্শের মেলবন্ধন বা সম্মেলন ঘটা উচিত এবং সেখানে উন্মুক্ত আলোচনার সুযোগ থাকা প্রয়োজন।

একাত্তর/এসি
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও...
‎দেশ ও সমাজের উন্নয়ন করতে হলে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলেন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যমের যেসব জায়গায় সংস্কার প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে গণমাধ্যমের পূর্ণ...
১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব শুরু করেন মির্জা ফখরুল। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে এসে দেশের ২৩তম...
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর