মোহনগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মোহনগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছেন আল মামুন নামের এক ব্যবসায়ী। 

অভিযোগ সূত্রে জানা যায়, সেই ব্যবসায়ী ও তার স্বজনদের ওপর হামলা, মারধর এবং নগদ পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় নোমানসহ আরও কয়েকজন।

সূত্র জানায়, গেল ১৯ আগস্ট রাতে মোহনগঞ্জ থানার ছোট পাইকুড়া এলাকার বাগান বিলাস ফুড কর্নার অ্যান্ড কফি ক্লাবের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাগান বিলাস ফুড কর্নার অ্যান্ড কফি ক্লাবে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের আড্ডা বসানো হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগকারী পক্ষের একজন ওই কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অভিযুক্তরা তাদের ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। 

আল মামুনের অভিযোগ, ঘটনার রাতে তার ধানের আড়ৎ থেকে নগদ পাঁচ লাখ টাকা মোটরসাইকেলে করে ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের জন্য নিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা পথরোধ করেন। এ সময় তাদের মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। একপর্যায়ে তাদের মারধর করে সঙ্গে থাকা নগদ পাঁচ লাখ টাকা নিয়ে যান নোমান ও তার সঙ্গীরা।

ভুক্তভোগী আল মামুন জানান, দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টে মাদক কারবার ও অশালীন কর্মকাণ্ড হয়ে থাকে। যা নিয়ে কয়েকবার স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছেন। সেসময় তাদের কয়েকজন আত্মীয়ও প্রতিবাদে যোগ দেন। তার সূত্র ধরে নোমান ও তার সঙ্গীরা এই হামলা চালায়। তারা মূলত ছাত্রদলের নাম ব্যবহার করে এসব কাজ করছেন।

যদিও অভিযুক্ত নোমান আহমেদের দাবি এসব সত্য নয়। তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। বরং অভিযোগকারীর বিরুদ্ধে পালটা অভিযোগ তোলেন নোমান।

যদিও স্থানীয়রা জানান, এই রেস্টুরেন্টের মালিকানা বদল হয়েছে কয়েকমাস আগে। এরপর থেকেই সেখানে মাদক ও অশালীন কর্মকাণ্ড হয়ে থাকে। আর নোমান আহমেদের বিরুদ্ধেও মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়টি শুনেননি বলে জানান নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।

তিনি বলেন, খোঁজ নিয়ে দেখছি, ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে। 

আর মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ তদন্ত করছেন তারা।

আরবিএস
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
ভারতের ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতা ও কংগ্রেস...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর