জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে র‍্যাবের সদস্যরা ডেকে নিয়ে চোখ বেঁধে, গুলি করে এবং পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় দাঁড়িয়ে এমন রোমহর্ষক সাক্ষ্য দিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলার বিচারকাজ চলাকালে তিনি এ সাক্ষ্য দেন।

সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের প্রত্যক্ষ উপস্থিতি ও নির্দেশে এই নৃশংস হত্যাকাণ্ড চালায় র‍্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা। তারা পাথরঘাটার চরদুয়ানির বলেশ্বর নদীতে একটি ফিশিং ট্রলারে করে চারজনের মুখ ও পুরো শরীর ঢেকে নিয়ে যায়। এরপর নদীতে তাদের অতি নির্মমভাবে হত্যা করে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। একই কায়দায় ২০১০ সালে আরও এক ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিলো বলে আদালতে জানান সাবেক এই সেনা কর্মকর্তা।

ট্রাইব্যুনালকে সাক্ষী আরও জানান, ২০১১ সালে জিয়াউল আহসানের এই ‘গলফ অপারেশনে’ জড়িত ট্রলার মাঝিদের একজন আলকাস মাঝীকেও পরবর্তীতে গুম করে হত্যা করা হয়, যাতে কোনো প্রত্যক্ষদর্শী প্রমাণ বাকি না থাকে।

আদালত সূত্রে জানা গেছে, এই গুমের মামলায় এখন পর্যন্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এবং হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সেনা ও র‍্যাব কর্মকর্তারা গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন।

প্রসিকিউশন জানিয়েছে, বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী কার্যদিবসে মামলার তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর শুরু হবে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। 

বিগত ১৬ বছরের মধ্যে এটিই প্রথম কোনো গুমের মামলা, যার বিচারপ্রক্রিয়া চূড়ান্ত বা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।

একাত্তর/এসি
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান,...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই দিনে নাদিম ও মায়া ইসলাম নামের দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ঢাকা...
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর