হাদি হত্যা: ২১ বারেও জমা পড়েনি সিআইডির প্রতিবেদন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের তৎকালীন আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমা না দেয়ায় ৭ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছে আদালত। এ নিয়ে সিআইডিকে প্রতিবেদন দাখিলের জন্য ২১ বার সময় দেয়া হলো।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নতুন তারিখ ঠিক করেন। আদালত পুলিশের পল্টন থানার নিবন্ধন কার্যালয়ের এএসআই মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দিন ঠিক ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি  নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত সময় বাড়িয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে, ডিবি পুলিশের দেওয়া চার্জশিটের ওপর অসন্তোষ প্রকাশ করে গত বছরের ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের বর্তমান আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। নারাজি আবেদনে তিনি দাবি করেন, ডিবি তাদের তদন্তে হাদি হত্যার মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করতে পারেনি এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্যও উদ্‌ঘাটিত হয়নি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ৬ জানুয়ারি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ মূল আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।

মামলার চার্জশিটভুক্ত ১৭ জন আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে আটক রয়েছেন এবং প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ৬ জন এখনও পলাতক।

তবে সিআইডি অধিকতর তদন্তের দায়িত্ব নেওয়ার পর নতুন করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে রুবেল নামের এক আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া হাদিকে হত্যার অস্ত্র সরবরাহের অভিযোগে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে এ মামলায় মোট ১৩ জন আসামি কারাগারে বন্দি রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ২০২৩ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

ঘটনার দুদিন পর, ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করেন আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর মামলাটি আনুষ্ঠানিকভাবে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

একাত্তর/এআরএস
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ ও একমাত্র সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায়...
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
‘রক্ষকই যখন ভক্ষক’ কথাটি যেন হুবহু মিলে গেল ‘সানজি গ্রুপ অব কোম্পানিজের ক্ষেত্রে। যে প্রতিষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা নিখুঁত...
নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি নতুন বিমান বিধ্বংসী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চলতি ২০২৬ সালের শেষেই বন্ধ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর...
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর