খলনায়ক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহিদা আক্তার উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ডনের পক্ষে জামিন শুনানি করেন তাঁর আইনজীবী সফিউল ইসলাম। জামিন আবেদনে দাবি করা হয়, ডনের বিরুদ্ধে মামলাটিতে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এর আগে পুলিশের বিভিন্ন সংস্থা কয়েক দফা তদন্ত করে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদন দিলেও বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। তবে এখনো ডনের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া ডন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তাঁর স্থায়ী ঠিকানা রয়েছে, এই যুক্তি দেখিয়ে জামিন প্রার্থনা করা হয়। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না বলেও আশ্বস্ত করা হয়। তবে সবকিছু বিবেচনা করে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে দেন। এর আগেও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একাধিকবার তাঁর জামিন আবেদন খারিজ করেছিলেন।

যেভাবে গ্রেপ্তার হন ডন: গত ৯ আগস্ট সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অভিনেতা ডন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটকে দেয় এবং খবর পেয়ে সিআইডির একটি দল বিমানবন্দর থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরে এই মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর আদালত সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

মামলার প্রেক্ষাপট: চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে এই মামলাটি করেন। এজাহারে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

এর আগে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

একাত্তর/এআরএস
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
উত্তর ও দক্ষিণ কোরিয়ায় তিন দিনের এক ঐতিহাসিক সফরে যাচ্ছেন সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও কাসিস। সফরের প্রথম ধাপে বৃহস্পতি ও শুক্রবার তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থান করবেন,...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্টের সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক 'এমকিউ-১' (MQ-1) ড্রোন লক্ষ্যবস্তু বানিয়ে সফলভাবে ধ্বংস করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড...
ভারত থেকে পণ্য নিয়ে আসার পর ট্রাকচালক ও সহকারীদের পণ্য খালাসের পর ভারতে ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ। এই নির্দেশনার প্রতিবাদে ও নিয়মের বিরোধিতায় বৃহস্পতিবার (২৯...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর