ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দই নিয়ে সংঘর্ষ, কনের বাবার মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৯:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের অনুষ্ঠানে টক দই পরিবেশন করাকে কেন্দ্র করে বরপক্ষের হামলায় কনের পিতা ইকবাল হোসেন (৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, কনের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টায়ও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী আসতে দেরি হওয়ায় কনের বাবা তাদের খাবার আলাদা করে রাখেন। বরযাত্রী আসার পর তাদের খাবার পরিবেশন করা হয়। এসময় খাবারের টেবিলে বসা দুইজন বরযাত্রী দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিয়ে বাড়িতে থাকা মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়।

ঘটনার পরদিন বুধবার  রাত ১০টার দিকে স্থানীয় বাজারে চা খেতে যান মেয়ের বাবা ইকবাল হোসেন। সেখানে পাশের গ্রামের বরপক্ষের ৫ থেকে ৭ জন যুবকের সঙ্গে একই বিষয় নিয়ে পুনরায় কথাকাটাকাটি হয় তার। এক পর্যায়ে বর পক্ষের লোকজন ইকবাল হোসেনকে মারধর করে। এতে অসুস্থ হয়ে গেলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: টানা তিনদিন বন্ধ থাকলে দিতে হবে না ইন্টারনেট বিল

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলঙ্গীর ভূইয়া জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে ১৭ জনকে আসামী করে ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর