নিয়ম অমান্য করে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৪:৩৫ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রমমাণ আদালতের বিচারক জেসমিন সুলতানা ভ্রমমাণ আদালতের মাধ্যমে তাদের এ কারাদণ্ড দেন। একই সময় বয়সের বিবেচনায় আব্দুস সাত্তার (৮৬) নামের আরেক জেলেকে পাঁচশ' টাকা জরিমানা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পাবনার তারাই আমিনপুরের আয়দার সরদার (২২) ও একই এলাকার জিলাল উদ্দিন (৪৫)।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয়ের পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রমমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন: স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

তিনি আরও বলেন, অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন পুরো সময় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ইলিশ রক্ষার অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেছেন।


একাত্তর/এসজে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। 
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর