স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০২:৩৮ পিএম

নোয়াখালীর চাটখিলে বিয়ের সাত দিনের মাথায় এক নববধূ আত্মহত্যা করেছে।

নিহত পালি আক্তার (২১) উপজেলার দুই নং রামনারায়নপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী।

সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে একই দিন ভোর রাতে উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিকভাবে অক্টোবরের চার তারিখে একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়ের সাথে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে, বরের বয়স বেশি হওয়ায় নববধূর বরকে পছন্দ হয়নি। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারণ এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।

আরও পড়ুন: প্রেমিকের বাবাকে বিয়ে করলেন এক টিকটকার

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.ইকবাল হোসেন বলেন, নববধূ সোমবার ভোররাতে শ্বশুর বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এখন পর্যন্ত আত্মহত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিত কোনো অভিযোগ করেনি।


একাত্তর/টিএ

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর