ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ, আহত ১০

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৪:৩০ পিএম

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আলোকবালীর সাতপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে শাহআলম (৪৫) একই গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে কাইয়ুম (৩০) নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় একজনের চল্লিশ বছরের কারাদণ্ড

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহর সমর্থকদের মধ্যে সাতপাঁড়া গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষে এসময় ৫ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়ার গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/টিএ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর