পাটুরিয়ায় ফেরি ডুবি: আপাতত বন্ধ উদ্ধার অভিযান

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১১:৪৬ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় পাঁচ নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধার অভিযান আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চতুর্থ দিনের অভিযান শেষে আমানত শাহ নামের রো রো ফেরি থেকে সাধারণ পণ্য বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান এবং মোটরসাইকেলের তালিকা অনুযায়ী সকল যানবাহন উদ্ধার করা হয়েছে।  

শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) অথরিটি'র যুগ্ম পরিচালক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফজলুর রহমান জানান, ঢাকায় অন্ত:মন্ত্রণালয়ের বৈঠক হ‌বে রোববার দুপু‌রে। তারপর জানা যা‌বে, ফে‌রি উদ্ধার কাজ কি প্র‌ক্রিয়ায় কখন শুরু হ‌বে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে ফেরি আমানত শাহ ডুবির ঘটনায় মোট চারদিন অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ট্রাক, ভ‌্যান ও মটরসাই‌কেল মা‌লিক‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। ত‌বে ট্রাকে থাকা অনেক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়‌নি।

ফেরি আমানত শাহ ও এর আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি অভিযান পরিচালনা করবে ডুবুরি দলের সদস্যরা। নতুন করে কোনো কিছুর সন্ধান পাওয়া গেলে তা উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান ফজলুর রহমান।

আরও পড়ুন: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অচলাবস্থা

এর আগে শনিবার (৩০ অক্টোবর) বেলা দুইটা পর্যন্ত এক‌টি কাভার্ডভ্যান ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আর শুক্রবার তিন‌টি কাভারডভ্যান ও বৃহস্পতিবার উদ্ধারকারী জাহাজ হামজা পাঁচটি কাভার্ডভ্যান এবং আগের দিন বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।  

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে পণ্য বোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং সাতটি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহ এর তলা ফেটে নদীতে হেলে পড়ে ডুবে যায়।

 

একাত্তর/আরবিএস  

নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানি সরবরাহ লাইনের খননকাজ চলাকালে মাটির নিচ থেকে রেকট লঞ্চর সদৃশ তিনটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ।...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
পটুয়াখালীতে এক বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি...
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাদাত হোসেন নামে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল...
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর