ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, রাঙ্গাবালীর এসি ল্যান্ড প্রত্যাহার

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ও দাপ্তরিক প্যাড ব্যবহার করে জাল ডিও লেটার তৈরি এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (এসি ল্যান্ড) শাওন মজুমদারকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিষয়টি প্রকাশ্যে আসার পর জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, ডেপুটি স্পিকারের সই, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও লেটার তৈরি করা হয়েছিলো। সেটি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালানো হয়। তবে এই কাগজটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

সংসদ সচিবালয় থেকে আরও জানানো হয়, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় সংসদ বা ডেপুটি স্পিকারের নামে কোনো ডিও লেটার উপস্থাপন করা হলে, তা গ্রহণের পূর্বে সত্যতা যাচাই করে নেওয়ার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

একাত্তর/এসি
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেই উত্তাল সাগরে বিপদে পড়েছেন ১৮ জেলে। ট্রলারের পাখা ভেঙে যাওয়ায় চারদিন ধরে সাগরে ভাসছে তাদের মাছ ধরার ট্রলার এফবি তাওসীন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
সারাদেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর চোখরাঙানি। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯৪২...
ফিনল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফিনল্যান্ড’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর