ফি কমানোর দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৬:৫৮ পিএম

অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফি কমানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। 

শনিবার (৬ নভেম্বর) দুপুরে, কলেজের সামনে অবস্থান করে নতুনবাজার-নথুল্লাবাদ সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। এর আগে অধ্যক্ষের কক্ষে তালা দেয় তারা।

শিক্ষার্থীরা বলেন, ফরম পূরণের জন্য ৬ হাজার ৪০০ টাকা ঠিক করা হয়েছে। অথচ করোনার সময় কোনো ক্লাস ছিলো না। তাহলে তারা কেন সেশন চার্জ ও বেতন নিবে।

তারা জানান, একই দাবিতে সরকারি হাতেম আলী কলেজে আন্দোলন হলে সেখানে ৬ হাজার টাকার পরিবর্তে ৪ হাজার ৫০০ টাকা করা হলে এখানে কেন কমানো হবে না।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বলেন, কলেজের বেতন দিয়ে সব ব্যয় ও অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আমি কিভাবে এটা কমাতে পারি। এটি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত’।


একাত্তর/এআর

বরিশালে নির্মাণাধীন একটি বাড়ি নিয়ে বিরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় ব্রজমোহন কলেজের পাঁচটি বাস, একটি ট্রাক,...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর