বরিশালে নির্মাণাধীন বাড়ি নিয়ে শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

বরিশালে নির্মাণাধীন একটি বাড়ি নিয়ে বিরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় ব্রজমোহন কলেজের পাঁচটি বাস, একটি ট্রাক, প্রশাসনিক ভবন ও তিনটি ছাত্রাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

কয়েকজন শিক্ষার্থী জানান, নগরীতে এক নারীর নির্মাণাধীন একটি বাড়ি নিয়ে বিরোধে এর পক্ষে নেন ব্রজমোহন কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি। এতে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের শিকার হন।  

তারা জানান, এর জেরে নগরীর বটতলায় চাঁদাবাজির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করা হয় এবং সোমবার রাত ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংঘবদ্ধ হয়ে বিএম কলেজে হামলা চালায়। 

বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাপ্টিস্ট মিশন রোডে এক নারী ভবন নির্মাণ করতে গেলে প্রতিবেশী বাধা দেয়। পরে তিনি বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে জানান। পরে রাফি সঙ্গীদের নিয়ে ঘটনাস্থলে যায়। 

অপরদিকে প্রতিপক্ষের কন‍্যা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তার কয়েক সহপাঠীকে খবর দিয়ে নিয়ে আসে। এরই মধ্যে সোমবার বিএম কলেজের সমন্বয়ক রাফি মারধরের শিকার হয়। পরদিন মঙ্গলবার সন্ধ‍্যায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে চাঁদাবাজির অভিযোগ এনে আটকে রাখে বিএম কলেজের ছাত্ররা। ঘটনা শুনে দুই সহপাঠীকে বাস যোগে উদ্ধার করতে এসে তারা হামলার শিকার হয়।

এরপর রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্ররা সংঘবদ্ধ হয়ে বাসযোগে বিএম কলেজে এসে ভাঙচুর করে। এসময় ববি ও বিএম কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। ববির ছয় ছাত্রকে আটক করা হলেও শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এর আগে বিকেলে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে সৃষ্ট ঘটনায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে। এ কর্মসূচির পর রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

একাত্তর/এসি
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর