একসঙ্গে চার কন্যার জন্ম দিয়ে দিশেহারা লাভলির পরিবার

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৬:৩৭ পিএম

নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮) নামে এক নারী। এ ঘটনায় তার পরিবার ও প্রতিবেশীদের আনন্দ যেন বাঁধ ভেঙেছে, সকলেই আনন্দিত। কিন্তু অর্থের অভাবে অনেকটাই দিশেহারা লাভলির পরিবারটি। চার কন্যা সন্তানের মধ্যে তিনজন সুস্থ অবস্থায় জন্ম নিলেও মৃত অবস্থায় জন্মগ্রহণ করে একজন।

বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে ওই চার কন্যা সন্তানের জন্ম দেন লাভলি।

চার সন্তানের মা লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর (সরকারপাড়া) এলাকার লিটন মিয়ার স্ত্রী।

লাভলি খাতুন বলেন, কন্যা সন্তানদের কারণে আমি অনেক খুশি। তবে আমরা অস্বচ্ছলভাবে জীবনযাপন করি, কেউ সহযোগিতা করলে ভালোভাবে চলতে পারবো।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলিকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে সিজারের মাধ্যমে একসাথে চার কন্যা সন্তান জন্ম হয়। চার কন্যা সন্তানের মধ্যে তিনজন সুস্থ ও একটি মৃত সন্তান জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না। ওই নারীর আরও এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। 

আমিনা হাসপাতালের সত্বাধিকারী ডাঃ আনসারুল হক জানান, মা-সন্তানরা সুস্থ ও ভালো আছে।

আরও পড়ুন: মেক্সিকোতে নারীবাদী বিক্ষোভে তিনজনকে গুলি করে হত্যা

কন্যাদের বাবা দিনমজুর লিটন মিয়া বলেন, আমাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে। মা ও সন্তানরা নিরাপদে আছে, আমি অনেক খুশি, আনন্দিত।

তবে সিজার আর বাচ্চাদের খাবারের খরচের চিন্তায় লিটন এখন দিশহারা। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে অর্থিক সহযোগিতা করলে কোনো মতে বাঁচতে পারবেন তারা এমনটাই বলছেন লিটনের প্রতিবেশীরা। 


একাত্তর/আরবিএস  

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর