ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, পলাতক মেডিক্যাল কর্মকর্তা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৪:০৪ পিএম

শেরপুরের নকলায় অবসরপ্রাপ্ত উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা পরিতোষ সাহার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ভূক্তভোগী বানেশ্বর্দী ইসলামী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনির শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০নভেম্বর) বিকেলে পৌরশহরের উত্তরবাজার সাহা মেডিক্যাল হলে ওই ছাত্রীর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নানি হুনুফা বেগম বলেন, আমার নাতনির গলা ব্যথা থাকায় বিকেলে সাহা মেডিকেল হলে পরিতোষ সাহাকে দেখাতে আসে। পরে পরিতোষ ডাক্তার তার গলা না দেখে তার নানির সামনেই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে।

আরও পড়ুন: কাউন্সিলর হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার এক

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা সাহা মেডিকেল হলের সামনে বিক্ষোভ করে এবং অবরোধ করে রাখে। পরে পুলিশ সংবাদ পেয়ে ওই শিক্ষার্থীকে থানা হেফাজতে নিয়ে আসে। এর আগেই কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত পরিতোষ সাহা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় ছাত্রী নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/টিএ

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর