যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০:২৩ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমান বন্দরের ফায়ার সার্ভিসের ইনচার্জ ওমর শরীফ।

তিনি বলেন, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। আমরা যাত্রীদের নামাচ্ছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। বড় ধরনের কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি। ল্যান্ড করার সময় বিমানের পেছনের চাকা ফেটে গেছে। সামনের গিয়ার কাজ করেনি। তবে, নিরাপদে সেটি অবতরণ করেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বাংলাদেশে বিমান বাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।

আরও পড়ুন: খিলগাঁয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এর আগে বিমানের জরুরি অবতরণ জন্য রানওয়ে প্রস্তুত করতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। সে সময় বিমানটি আকাশে উড়তে থাকে।


একাত্তর/আরএ

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর