নববধূকে তুলে আনার দিনে লাশ হলো বর নিজেই

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০১:৫৪ পিএম

বিয়ে করে আজই নববধূ বাড়িতে আনার কথা ছিল গাজীপুরের শরিফুলের। সেই বাড়িতে এখন কান্নার রোল। 

যেসময় বর সেজে যুবকের যাবার কথা কনের বাড়িতে, সেসময় তার নিথর মরদেহ গেল হাসপাতাল মর্গে। 

মাত্র চারদিন আগে কাবিন করা নববধূকে আনুষ্ঠানিকভাবে আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) তুলে আনার নির্ধারিত দিন ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের অটোরিকশাচালক শরিফুলের। 

কিন্তু বৃহস্পতিবার রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। আর পরদিন দুপুরে গলাকাটা মরদেহ উদ্ধার হয় গ্রামের গজারি বন থেকে। 

নববধূর স্বজনদের কেউ এই খুনের ঘটনায় জড়িত, নিহতের বাড়ির লোকজন এই ইঙ্গিত করে দ্রুত খুনের রহস্য উন্মোচন ও জড়িতদের শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুন: রাজধানীতে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারি পুলিশ সুপার আজমীর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশের এই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

পুলিশ ছাড়াও ঘটনাস্থলে সিআইডির একটি দল গিয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চালায়। পুলিশ ও সিআইডি কর্মকর্তাদের আশা, খুব শিগগীরই এই খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে সক্ষম হবেন।


একাত্তর/এসজে
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর