পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫৫ বছর বয়স এমন একজনের বিরুদ্ধে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার সোহাগপুর এলাকার পশ্চিমপাড়া তাজুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটিকে রবিবার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শিশুটির মা বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা করেন। 

অভিযুক্ত তাজুল ইসলাম উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেও জানা গেছে।  তবে, অভিযুক্ত তাজুল কে খুঁজছে পুলিশ।   

শিশুটির মা জানান, রবিবার সকালে ঘরের দরজা বন্ধ করে বাচ্চাটির উপর নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় তিনি তার মেয়েকে আশুগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

একাত্তর/ এনএ

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর