চট্টগ্রামে হাফ ভাড়া নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮:১৮ পিএম

চট্টগ্রামে এখনও কার্যকর হয়নি গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া। শিক্ষার্থীদের অভিযোগ, হাফ ভাড়ার কথা বললেই বাস চালক ও হেলপারের তোপের মুখে পড়তে হচ্ছে।

নির্দেশনা থাকলেও বেশিরভাগ চালকরা বলছেন, মালিক সমিতি তাদের বিষয়টি জানায়নি। আর মালিক সমিতির নেতারা জানিয়েছেন, হাফ ভাড়াসহ সব দাবি মনিটরিং করা হচ্ছে। 

অনেক দিন থেকেই চট্টগ্রামের শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলন করেছে। 

আন্দোলনের এক পর্যায়ে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঘোষণা দেন ১১ই ডিসেম্বর থেকে চট্টগ্রামে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হবে।

মালিকদের দাবি, হাফ ভাড়া দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন নগরের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। বিষয়টি তদারকি করছেন সংশ্লিষ্ট এলাকার পরিবহন নেতারা।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী হত্যা মামলা: রিমান্ডে স্বামী ইফতেখার

পরিবহন মালিকরা যখন এমন দাবি করছেন তখন বাস্তবের চিত্র ভিন্ন। শিক্ষার্থীদের অভিযোগ, হাফ ভাড়ার কথা বললেই বাসচালক ও হেলপারের তোপের মুখে পড়তে হচ্ছে।

তবে কিছু বাসে হাফ ভাড়া নিলেও বেশিরভাগ চালকরা বলছেন মালিক সমিতির এ সিদ্ধান্ত তারা জানেন না। তাদেরকে মুখে বা লিখিতভাবে কোন কিছু বলা হয়নি।

তবে, হাফ ভাড়া নিয়ে আন্দোলনকারীরা বলছেন, দ্রুত শুধু সিটি কর্পোরেশন এলাকায় নয়, সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি পূরণ করতে হবে।

গত ২৩শে নভেম্বর থেকে চট্টগ্রামে বিভিন্ন গণপরিবহনে হাফ ভাড়াসহ ৯দফা দাবীতে আন্দোলন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।


একাত্তর/এসজে
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর