অর্থায়নের অভাবে কর্মহীন হবার আশঙ্কায় ২৮ লাইফগার্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮:৫৩ পিএম

সৈকতে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন লাইফগার্ড। অথচ অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নেয়া সেই লাইফগার্ড কর্মসূচি। 

আগামী বছর থেকে কর্মহীন হয়ে পরার আশঙ্কা দেখা দিয়েছে ২৮ জন প্রশিক্ষিত লাইফগার্ড কর্মীর। এতে পর্যটকরা যেমন দুশ্চিন্তায়, তেমনি কর্মীদের পরিবার পড়েছে ঝুঁকির মুখে। 

রুবেল- কক্সবাজারের একজন লাইফগার্ড কর্মী। উদ্ধার বোট নিয়ে ভাসেন উত্তাল সাগরে। সতর্ক দৃষ্টিতে নজর রাখেন গোসল করতে নেমে কোন পর্যটক বিপদে পড়লেন কিনা। কাউকে ডুবে যেতে দেখলেই রুবেল দুরন্ত গতিতে ছুটে গিয়ে জীবন রক্ষা করেন। চার বছরে চারজনকে মৃত্যূর হাত থেকে বাঁচিয়েছেন তিনি।

বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় সাত বছর ধরে কাজ করে আসছে সিসেইফ নামে একটি বেসরকারি লাইফগার্ড সংস্থা। সেই সংস্থারই একজন রুবেল। এই সংস্থার ২৮ জন লাইফগার্ড সমুদ্র জুড়ে থাকেন তীক্ষ দৃষ্টি আর সতর্কতায়। পাঁচটি ওয়াচ টাওয়ার থেকে দূরবীণ ক্যামেরায় দেখেন সমুদ্রে পর্যটকদের গতিবিধি। 

সমুদ্র পাড়ে হুইসেল দিয়ে প্রতিনিয়ত পর্যটকদের নিরাপদে থাকার সতর্ক করে আরেকটি দল। আরো একটি দল আছে যারা বিপদ দেখলেই ৯টি স্কি টিউব ও একটি রেসকিউ বোট নিয়ে ঝাঁপিয়ে পড়েন বিপদগ্রস্ত উদ্ধারে।

২০১৪ সাল থেকে এই পর্যন্ত ৩১৫ জন পর্যটককে সাগরে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন সৈকতের লাইফগার্ড কর্মীরা। জীবনরক্ষার এসব কাজ করে একটি বেসরকারি সংগঠনের কাছ থেকে তারা সম্মানি পেতেন। কিন্ত বাজেট না থাকায় সেই সংস্থা এই মুহূর্তে টাকা দিতে অপারগতা জানিয়েছে।

সিসেইফের প্রকল্প ব্যবস্থাপক শফকাত হোসেন জানান, টাকা না পেলে সৈকতে পর্যটকদের উদ্ধারে নিবেদিত লাইফগার্ড কর্মী বলতে আর কেউ থাকবে না। এই অবস্থায় সংসার কিভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিনতায় পড়েছেন সৈকতের এই মানবিক কর্মীরা। এ অবস্থায় সরকারের তত্ত্বাবধানে অর্থায়ন চান তারা।

সৈকতে লাইফগার্ড ছাড়া উদ্ধারক্ষমতা আর কারও নেই। তাৎক্ষণিক ভূমিকা থাকে তাদের এমন কথা জানিয়ে গোটা বিষয়টি উদ্বেগের কথা জানিয়েছেন পর্যটকরাও।


একাত্তর/ এনএ
কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতিমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র আতহার নূর কায়েমের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর