চট্টগ্রামে হেলে পড়েছে পাঁচটি ভবন ও দুটি মন্দির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৩:৩০ পিএম

চট্টগ্রামের মাঝির ঘাট এলাকায় বহুতল ৫টি ভবন ও ২টি মন্দির হেলে পড়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিষয়টি টের পেয়ে আতঙ্কে ভবন ছেড়ে গেছে বাসিন্দারা। ইতোমধ্যে তাদের মালামালও সরিয়ে ফেলা হয়েছে। 

বাসিন্দাদের অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালার খনন কাজের সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনি না দেওয়ার আশপাশের মাটি সরে যাচ্ছে। এই বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যার কারণে ভবনগুলো হেলে পড়েছে। 

সিডিএ কর্তৃপক্ষ বলছে, এ জায়গায় এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে যারা ভবণ নির্মাণ করেছে তারা অবৈধ কাজ করেছেন। 

সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক লেঃ কর্ণেল শাহ আলী বলছেন, এসব অবৈধ স্থাপনার নির্মাণ ত্রুটির কারণে খালের মাটি অপসারণের ফলে এসব বাড়ি ধসে পড়ছে।

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এই প্রকল্পের একটি হলো গুলজার খালের সম্প্রসারণ। এ খালের সংস্কার কাজ করতে গিয়ে খালের পাশে পার্বতী ফকির পাড়ায় ৫টি ভবন ও দুটি মন্দিরে ফাটল দেখা দেয় সে সাথে ভবনগুলোও হেলে পড়ে।

এ ঘটনায় সোমবার রাতেই ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে মাইকিং করে ভবনের আশেপাশের লোকদের সরিয়ে দেন।

সাড়ে পাঁচ হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটি ২০১৭ সালে শুরু হয়ে ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও সিডিএ কর্তৃপক্ষ আরো ২ বছর সময় বৃদ্ধি করেছেন।


একাত্তর/ এনএ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইউনুছ।
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের জন্য নগরীর সবচেয়ে সুন্দর সড়কে শতাধিক গাছ কাটার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। গাছ কাটতে বন বিভাগ অনুমতি দিলেও এখনও অনুমতি...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বহুতল ভবনে আগুনের ঘটনায় ছয় বছরের ছেলে জুবায়েরের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার বাবা মকবুল হোসেন (৪০)। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর