চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পিএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইউনুছ।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
এতে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো। 

বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ ইউনুছ। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি দোভাষ দুদফায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। সবশেষ ২০২১ সালে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছিল তাকে। আজই তার মেয়াদ শেষ হয়েছে।
 

এআর
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি চরএলাহী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ...
দেশের ইতিহাসে সম্ভবত এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। চেয়ারম্যান পদে জয়ী হয়ে শপথ নিয়ে এলাকায় ফেরার আগেই হলেন অপসারণ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করছে ‘সচেতন নাগরিক সমাজ’।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর