পঞ্চগড়ে অটোচালক হত্যার মূল আসামিসহ গ্রেপ্তার ছয়

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় অটোরিকশা চালক লতিফুল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে লতিফুলের মোবাইল ফোন এবং অটোরিকশার সরঞ্জাম।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার এস. এম সফিকুল ইসলাম ঘটনার বিষয়ে জানান।

তিনজনে মিলে লতিফুলকে হত্যা করে। এর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজন পলাতক রয়েছে। লতিফুলের অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করে ঘাতকরা। পরে অটোরিকশাটি ১৬ হাজার টাকায় বিক্রি করে তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোদা উপজেলার সাইমনপাড়া এলাকার মকছেদ আলীর ছেলে সোহেল রানা (২০), একই উপজেলার সুভাসুজন ঝেরঝেরিয়াপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মেহেদী হাসান মিলন (১৯), নয়দিঘী কান্তমনি বাসডাঙা এলাকার হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), সাকোয়া বীরপাড়া এলাকার মৃত শাহাদাত আলীর ছেলে রবিউল আলম (২৮), বোদা ইসলামবাগ এলাকার মৃত আব্বাস আলীর ছেলে রিংকু ইসলাম (৩৩) এবং দেবীগঞ্জ উপজেলার বাজারপাড়া এলাকার মানোয়ারুল হকের ছেলে মাজেদুল হক (৩০)।

এদের মধ্যে সোহেল এবং মেহেদী হাসান মিলন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত। বাকী চারজন চোরাই অটোরিকশা ক্রয়কারী।

আরও পড়ুন: ১৫ হাজার পিস ইয়াবাসহ মাদক বিরোধী অভিযানে আটক ৫৫

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনাস্থলে ফেলে যাওয়া আসামিদের স্যান্ডেল এবং মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির ব্যবহারে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ভিকটিমের মোবাইল ফোন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসামীরা নিজেদের দোষ স্বীকার করেছে।

তাদের দেয়া তথ্য মতে, গ্রেপ্তার হওয়া সোহেল রানা ছিলো লতিফুলের পরিচিত। সেই সুবাদে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে সোহেল এবং মেহেদী লতিফুলের অটোরিকশা ভাড়া নেয়। পরে বেঙহারি ইউনিয়নের ফুলতলা-মাড়েয়া সড়কের পাশে একটি বাদাম ক্ষেতে লতিফুলকে শ্বাসরোধে হত্যা করো অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

অটোরিকশাটি ১৬ হাজার টাকায় রবিউল ইসলামের কাছে বিক্রি করে তারা। রবিউল এটি নিশ্চিহ্ন করতে রবিউল আলমকে দেয়। রবিউল আলম আবার প্রতিটি পার্টস আলাদা করার জন্য রিংকু এবং মাজেদুলকে দেয়। 

এর আগে, গত ১৮ ডিসেম্বর উপজেলার বেঙহারি বনগ্রাম ইউনিয়নের বোয়ালমারী এলাকার একটি বাদাম ক্ষেত থেকে লতিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লতিফুলের মামা নুর ইসলাম বাদি হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

লতিফুল ইসলামের বাড়ি একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাগুরপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত খামির উদ্দীন।


একাত্তর/টিএ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর