কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচন শেষে পুলিশের রিকুইজিশন করা একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণণা শেষে স্বতন্ত্র প্রার্থী মো. বাবলুর সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আনসার ও পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বাবলুর সমর্থকরা কেন্দ্রের সামনে থাকা পুলিশের ব্যবহৃত রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২৮ কোটি
কটিয়াদী থানার ওসির সাথে মোবাইল ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
একাত্তর/আরবিএস
