গাজীপুরে আট মাসে সহিংসতার শিকার ৫১৪ নারী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

গাজীপুরে গত ৮ মাসে সহিংসতার শিকার হয়েছেন ৫১৪ নারী। এরমধ্যে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন ৫১ থেকে ৬০ বছর বয়সী নারীরা।

এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিন জন।‌ শুক্রবার আইন ও সালিশ কেন্দ্রের গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আইন ও কেন্দ্রের গাজীপুরের জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান আমান জানান, গাজীপুর জেলার পাঁচ উপজেলার ৩৯ ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্প। চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ৮ মাসে গাজীপুরে বিভিন্ন বয়সের ৫১৪ জন নারীর সাথে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতার মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন হয়রানি, সালিশ ও পারিবারিক নির্যাতন।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী ০ থেকে ১০ বছর বয়সের ১৫ জন, ১১ থেকে ২০ বছর বয়সের ৮১ জন, ২ থেকে ৩০ বছর বয়সের ৭৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ৮৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ৫৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ২০১ জন এবং ৬১ বছরের উপরে ১৫ জন নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

সহিংসতার শিকার হওয়া ৫১৪ জন ভুক্তভোগী নারীর মধ্যে সহযোগিতার প্রয়োজন ছিল ৩৪৪ জনের। এর মধ্যে আইনি সেবায় ১৪৫ জন, চিকিৎসাসেবায় ২৯ জন এবং মনস্তাত্ত্বিক পরামর্শ প্রয়োজন ছিলো ১৬১ জনের।

সংস্থাটির অগ্নি প্রকল্পের অধীনে প্রতিকারের ব্যবস্থায় প্রাথমিক কাউন্সেলিং সেবা নিয়েছেন ১৫৭ জন, আইনি সহায়তার পরামর্শ নিয়েছেন ৫১ জন, স্থানীয় পর্যায়ে সালিশের ব্যবস্থা করা হয়েছে ১৬ জনের, চিকিৎসার জন্য পাঠানো হয় ৫ জনকে এবং পরামর্শের ভিত্তিতে আদালতে মামলা করেছেন ১৬ জন নারী।

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে প্রাপ্ত তথ্যে ৬৯ জন নারী সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন, ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৪ জন, ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা করেছেন ৫ জন, বিভিন্নভাবে হত্যার শিকার ১৭ জন, লাশ উদ্ধার করা হয়েছে ১২ জনের, শারীরিক নির্যাতনের শিকার ১২ জন এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেন তিন জন নারী।

একাত্তর/আরএ
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
জমি বিক্রির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের ভেতরে ইসমাইল হোসেনকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা মিললে হত্যাকাণ্ডে জড়িত...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর